২ জুন ২০১১ - ১৯:৩০

বাহরাইনের স্বৈরাচারী শাসক পরিবারের বিরুদ্ধে বাহরাইনের জনগণের স্বতঃস্ফূর্ত মিছিলে গতকাল বাহরাইনের ‘যায়নাব হাজী আলী আল তাজের’ নামক এক বাহরাইনী নারী, মিছিলকে উদ্দেশ্য করে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের ধোঁয়ায় দম বন্ধ হয়ে শাহাদত বরণ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: গতকালের (২রা মে বৃহস্পতিবার) মিছিলে বাহরাইনী এ নারীর শাহাদতের মাধ্যমে বাহরাইনের সরকার বিরোধী আন্দোলনের শুরু হতে এ পর্যন্ত শাহাদত বরণকারীদের সংখ্যা ৩৩ জন-এ পৌঁছেছে।

গতকাল বৃহস্পতিবার ‘মানতাকাতু সানাবিস’ অঞ্চলে বাহরাইনের জনগনের স্বতঃস্ফূর্ত মিছিলে স্বৈরাচারী সরকারপন্থী নিরাপত্তা বাহিনী’র ছোঁড়া টিয়ার সেলের ধোয়ায় দম বন্ধ হয়ে ‘যায়নবা হাজী আলী আল-তাজের’ শাহাদত বরণ করেছেন।

উল্লেখ্য বাহরাইনী এ নারীর শাহাদতের পর সরকার বিরোধী আন্দোলনে শহীদদের সংখ্যা ৩৩শে পৌঁছেছে; যাদের মধ্যে রয়েছেন ‘বাহিয়াহ আব্দুর রাসুল আল-আররাদী’, ‘আযিযাহ হাসান খুমাইস’ ও ‘যায়নাব হাজী আলী আল-তাজের’ নামের তিনজন নারী।

এছাড়া প্রায় ৭০ এর অধিক নারীকে সরকারপন্থী সৈন্যরা কারারুদ্ধ করেছে যাদের মধ্যে ৩ জন নারী অন্তঃসত্তা বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।#